জাতীয়

রাজধানীর গুলশানে বেপরোয়া গাড়িচাপায় এক বাকপ্রতিবন্ধী শ্রমিক প্রাণ হারিয়েছে।

1000048590

এবার রাজধানীর গুলশানে বেপরোয়া গাড়িচাপায় এক বাকপ্রতিবন্ধী শ্রমিক প্রাণ হারিয়েছে। অভিযোগ উঠেছে ওই সময় গাড়ি চালাচ্ছিল বিমান বাংলাদেশের পাইলট আব্বাস আলী শরীফের ছেলে আজান আলী শরীফ। অথচ মামলায় আসামি করা হয়েছে পাশের সিটে বসা গাড়ি চালককে। শুধু তাই নয়, ময়নাতদন্ত না করেই হস্তান্তর করা হয়েছে ম/র/দে/হ।সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানেও দুর্ঘটনার সময় আজান আলী শরীফ গাড়িটি ড্রাইভ করছিলেন বলে তথ্য মিলেছে। এদিকে মঙ্গলবারের (২২ সেপ্টেম্বর) এ ঘটনায় অভিযুক্ত আজানকে আটকের পরও ছেড়ে দিলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) ফের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তথ্য: গাজী আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *